• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

ঢাবি ক্যাম্পাসে ৭ ককটেল বিস্ফোরণ

দেশ টিভি ডেস্ক
  ০৮ নভেম্বর ২০২৬, ২০:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসি, মুক্তি ও গণতন্ত্র তোরণ, ভিসি চত্বর, ইউল্যাব স্কুলসংলগ্ন এলাকা, জগন্নাথ হলের গেট ও সিনেট ভবনের সামনে এসব বিস্ফোরণ ঘটে। এতে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক তিনজন হলেন নাটোরের রেজাউল করিম (৪২), রাজশাহীর সোহেল রানা (৩৩) ও গোপালগঞ্জের নাজমুস সাদ (৩৩)।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের বিজয় একাত্তর হল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানান, প্রথমে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানের দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর মেট্রোরেল স্টেশনসংলগ্ন টিএসসি গেটে আরেকটি বিস্ফোরণ ঘটে। এ সময় কয়েকজনকে দ্রুত পালিয়ে যেতে দেখে তাদের ধাওয়া করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখান থেকে দুজনকে আটক করা হয়। এ ছাড়া জগন্নাথ হলের সামনে থেকে আরও একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মারধর করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় জানিয়ে সাজ্জাদুর রহমান বলেন, আটক এক যুবক নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন। নিজের পরিচয় যাচাই করতে উপস্থিত ব্যক্তিদের স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়। এ ঘটনায় শাহবাগ থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে।

ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে গভীর রাতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করতে ছাত্রলীগের নেতাকর্মীরা চোরাগোপ্তা ককটেল হামলা চালিয়ে আসছে। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে দুই হাজার ছাত্র, শ্রমিক ও জনতাকে হত্যার অভিযোগে পলাতক গোষ্ঠী আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

নাহিদুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট করতেই এ হামলা চালানো হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও জনগণ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ধরনের হামলার বিরুদ্ধে তারা আগেও রাজপথে লড়াই করেছেন, ভবিষ্যতেও প্রতিরোধ গড়ে তুলবেন।

যে আই

  • আটক
  • ককটেল বিস্ফোরণ
এ সম্পর্কিত আরও খবর
কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি
কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি
যাত্রাবাড়ীতে গভীর রাতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ
যাত্রাবাড়ীতে গভীর রাতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ
আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X